• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ০৮:৫২
শিরোনাম
হোম / খেলাধুলা

মায়ামির জয় এক তরুণকে উৎসর্গ করলেন মেসি

রিপোর্টার :
মায়ামির জয় এক তরুণকে উৎসর্গ করলেন মেসি

স্টাফ রিপোর্টাসঃ

গোল করে ও দলকে জিতিয়ে ইন্টার মায়ামি ক্যারিয়ার শুরু করেছেন মেসি।

অন্য আকাশে আলো দেওয়া তারকা লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের আকাশে অভিষেক হয়েছে। তার নতুন অভিষেকে ইন্টার মায়ামির গ্যালারিতে বসেছিল তারার মেলা। ডেভিড বেকহ্যাম ফ্যামিলি, সেরেনা উইলিয়ামস, লিবর্ন জেমস থেকে শুরু করে কিম কার্দিশিয়ান, কুন আগুয়েরোরা এসেছিলেন মাঠে। 

ইন্টার ময়ামি অভিষেকে আলো ছড়িয়েছেন মেসিও। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেছেন তিনি। যেমনটা তিনি বার্সেলোনা, আর্জেন্টিনা এবং পিএসজির জার্সিতে করেছেন। ওই গোলে ২-১ ব্যবধনে জিতেছে ইন্টার মায়ামি। প্রায় দেড় মাস এবং সাত ম্যাচ পরে জয় এমএসএল ক্লাবটির। 

ওই জয়টা ইন্টার মায়ামির ২০ বছরের তরুণ ডিফেন্ডার ইয়ান ফ্রেকে উৎসর্গ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিও। যুক্তরাষ্ট্রের দীর্ঘদেহী প্রতিভাবান এই ডিফেন্ডার ইনজুরির কারণে ম্যাচটা শেষ করতে পারেননি। লকার রুমে বসেছিলেন। 

তাকে নিয়ে মেসি বলেছেন, ‘আমি জয়টা ইয়ানকে উৎসর্গ করতে চাই। যে লকার রুমে ইনজুরির কারণে কষ্ট পাচ্ছে। সে খুব ছোট একটা ছেলে এবং ছোট্ট এই ক্যারিয়ারে দ্বিতীয় বড় ইনজুরির ধাক্কা খেলো। আশা করছি এবারও সে দ্রুত সেরে উঠবে।’ 

ইন্টার মায়মির এই জয়টা দরকার ছিল বলেও মন্তব্য করেছেন মেসি, ‘এটাই শেষ সুযোগ ছিল, আমি চেষ্টা করেছি যেমনটা সব সময় করি। ভাগ্যক্রমে এটা জালে গেছে। গোলরক্ষক বলের লাইনে যেতে পারেননি এবং অনেকদিন পর জয় পেলাম আমরা। আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে জয়টা আমাদের দরকার ছিল।’ 


খেলাধুলা

আরও পড়ুন