• ঢাকা
  • শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ১০:৩২
শিরোনাম
হোম / জাতীয়

গাঙ্গিনারপাড় ফুটপাতে হকার তুলে দেওয়ায় পুলিশকে হুমকি দিয়েছে উৎপল

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
গাঙ্গিনারপাড় ফুটপাতে হকার তুলে দেওয়ায় পুলিশকে হুমকি দিয়েছে উৎপল

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ১নং পুলিশ ফাঁড়ি এলাকা গাঙ্গিনারপাড় রোড, ষ্টেশনরোড বাণিজ্যিক এলাকা। বাণিজ্যিক এলাকার সকল মার্কেট, শাপিংমল সব সময় ব্যস্ত থাকে। ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদুল ইসলাম ফাঁড়ি এলাকায় বিগত আড়াই মাসে একবারের জন্য সড়ক অথবা ফুটপাতে হকার বসতে দেয় নাই।

রমজান মাস চলছে। ঈদ উপলক্ষে রমজান মাসে মার্কেট, শপিংমল ও সড়কে প্রচুর লোকের সমাগম হয়। মানুষ এসময় কেনাকাটার জন্য মার্কেট, শাপিংমলে ভিড় জমায়। এই ভিড়ের মাঝে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ অবস্থায় ভিড়ের মাঝে রমজান মাসে ফুটপাতে হকার বসলে টাকা ছিনতাই, মোবাইল ছিনতাই এবং পকেটমার বৃদ্ধি পাবে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, রমজান মাসে ফুটপাতে হকার বসতে দিলে গাঙ্গিনারপাড়, ষ্টেশনরোড ব্যবসায়ী মালিকবৃন্দ দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে।   

২৭ মার্চ (বুধবার) গাঙ্গিনারপাড় রোড, ষ্টেশনরোডে ফাঁড়ির পুলিশের পাশপাশি পুলিশের লাইনের পুলিশ সদস্যরা কর্তব্যরত ছিল। 

ইফতারের আধা ঘন্টা আগে পুলিশ লাইনের পুলিশ সদস্যরা ফুটপাতে হকার উচ্ছেদ করতে গেলে গাঙ্গিনারপাড়ের কথিত হকার নেতা উৎপল হকার উচ্ছেদে বাঁধাগ্রস্থ করে। এসময় হকার তুলে দেওয়ায় পুলিশ সদস্যদের বিভিন্ন হুমকি দেয় কথিত হকার নেতা উৎপল।  

পুলিশকে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদুল ইসলাম জানায়, হকার নেতা উৎপল ফুটপাতে হকার উচ্ছেদে পুলিশকে বাঁধাগ্রস্থ করেছে। আমার পুলিশ সদস্যদের হুমকি দিয়েছে এ কথাটি সত্য। এসপি স্যার, ওসি স্যারের সাথে কথা বলে উৎপলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফাঁড়ির পুলিশ রমজান মাসে সতর্ক অবস্থানে আছে।

জাতীয়

আরও পড়ুন