• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:৪২
শিরোনাম
হোম / সারাদেশ

ময়মনসিংহে অসামাজিক কার্যক্রম করার অভিযোগে ডিবির হাতে গ্রেফতার-৩১

রিপোর্টার : প্রসাদ দাস
ময়মনসিংহে অসামাজিক কার্যক্রম করার অভিযোগে  ডিবির হাতে গ্রেফতার-৩১

ময়মনসিংহে অসামাজিক কার্যক্রম করার অভিযোগে  ডিবির হাতে গ্রেফতার-৩১


প্রসাদ দাস : ময়মনসিংহ মহানগরীর আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের দিকনির্দেশনায়  এসআই(নিঃ) রুপন কুমার সরকার গোপন সংবাদের ভিত্তিতে   সংগীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন আবাশিক হোটেলে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ শহরের   আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল,  হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেল এর কক্ষ হইতে গনউপদ্রব সৃষ্টি ও অসামাজিক কার্যক্রম করার সময়  ২৭ সেপ্টেম্বর শুক্রবার  সর্বমোট ৩১জনকে গ্রেফতার করেন ।

ডিবির ওসি শহিদুল জানান  ময়মনসিংহ শহরের বিভিন্ন অভিযাত  রিসোর্ট,  সিলভার ক্যাসেল, চরপাড়া ও বাইপাস এলাকায় বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলিতেছে এমন তথ্য ময়মনসিংহ জেলা  গোয়েন্দা সংস্থার কাছে আছে তাই হোটেল মালিকদের আরো সজাগ দৃষ্টি কামনা থাকতে হবে ।এছাড়া অসামাজিক কার্যকলাপের পাশাপাশি এই ধরনের রিসোর্ট ও হোটেলে বিভিন্ন ধরনের মাদকের ব্যবহার  যুবসমাজ ধ্বংশের দিকে যাচ্ছে। এই বেপারে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ সজাগদৃষ্টি রেখেছে । শিগ্রই এসব অপকর্মের বিরোদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

গ্রেফতারকৃত ৩১ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন