বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা দিবসে ২০০৪ সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা গ্রেনেট হামলায় নিহত শহীদদের স্বরনে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা শহরের ফুল্লরা চত্বর থেকে একটি বিশাল শোক র্যালি শুরু হয়। র্যালিটির নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী, নব্বইয়ের গণঅভ্যুত্থানে প্রথম সারিতে নেতৃত্বদানকারী ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা। মিছিলে জামাত বিএনপির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন তিনি। এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে র্যালিটি শহরের পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে সেলিমা বেগম সালমা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে যখন ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখনই পুলিশ বিক্ষোভ মিছিলের ওপর বেধড়ক লাঠি-টিয়ারশেল চার্জ করে। একইসঙ্গে নষ্ট করা হয় সেই রোমহর্ষক ঘটনার যাবতীয় আলামত। পরবর্তীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ মদদে ওই ঘটনা ধামাচাপা দিতে 'জজ মিয়া' নাটক সাজানো হয়।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তাগণ ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলার মাস্টারসাইন্ড তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবি জানানো হয়।