• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৬:১৫
শিরোনাম
হোম / জাতীয়

ঢাকা চিড়িয়াখানা থেকে বগুড়া যাত্রা পথে চার হরিণের মৃত্যু

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
ঢাকা চিড়িয়াখানা থেকে বগুড়া যাত্রা পথে চার হরিণের মৃত্যু

নিউজ ডেস্ক

ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে বগুড়া টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সংঘ) প্রাণী পালন কেন্দ্রে নেওয়ার সময় চারটি হরিণের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানান টিএমএসএস কর্তৃপক্ষ।

অভিযোগ করে তারা বলেন, জাতীয় চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হরিণ পরিবহনে আমাদের কোনো সহায়তা বা পরামর্শ দেয়নি।

তারা বলেন, হরিণগুলোকে নেওয়ার আগে ইনজেকশনের মাধ্যমে অচেতন করা হলেও বগুড়ায় পৌঁছানোর পর হরিণগুলোর জ্ঞান ফেরাতে না পারায় চারটিকেই মৃত ঘোষণা করা হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, তারা আশ্রয়স্থল পরিদর্শন করে চারটি হরিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্র জানায়, টিএমএসএস কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে প্রতি হরিণ ৫০ হাজার টাকার বিনিময়ে জাতীয় চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচটি হরিণ ক্রয় করে।

এর আগে গত ২৮ মে জাতীয় চিড়িয়াখানা থেকে একইভাবে ছয়টি হরিণ আনা হলেও তাদের মধ্যে দুটি চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর মারা যায় এবং আরেকটি বগুড়া যাওয়ার পথে মারা যায়। এছাড়া টিএমএসএস-এ ময়ূর ও ভেড়া পালন করা হচ্ছে এবং কর্তৃপক্ষ অভয়ারণ্য কেন্দ্রে বানর আনার পরিকল্পনা নিয়েছে।

জাতীয়

আরও পড়ুন