• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০৩:৫৯
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৩

রিপোর্টার : ক্রাইম রিপোর্টার
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  গ্রেফতার ১৩

ক্রাইম রিপোর্টার :

 ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২২ মার্চ শুক্রবার 

মোট ১৩ জন আসামীদেরকে গ্রেফতার করেছে ।

এসআই(নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চলিয়ে নগরীরবপাটগুদাম ব্রীজ মোড়স্থ পূবালী পেন্ট্রি নামক কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী  আল আমিন(২৮), পিতা: দুলু মিয়া, সাং: চরকালি বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১ কাঠের হাতলযুক্ত স্টিলের তৈরী ১ টি ফোল্ডিং চাকু, যাহা খোলা (ছড়ানো) অবস্থায় দৈর্ঘ্য ১৭.৩ (সতের দশমিক তিন) সে.মি. এবং বন্ধ(ফোল্ডিং) অবস্থায় দৈর্ঘ্য ১০ (দশ) সে.মি.  প্যান্টের পিছনের ডান প্যাকেট হইতে বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের সর্বমোট ১২০/- (একশত বিশ) টাকা ও ৩। প্যান্টের সামনের বাম হইতে ০১(এক)টি SYMPHONY B17 মডেলের ভাঙ্গা ও পুরাতন বাটন মোবাইল উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) সুমন দেবনাথ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম ব্রীজ মোড়স্থ রয়েল মিডিয়া কলেজের প্রবেশদ্বারের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী আকাশ (২৫), পিতা: মৃত হারেজ আলী, গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে স্টিলের তৈরী সিলভার কালারের ০১(এক)টি ফোল্ডিং চাকু, যাহা খোলা (ছড়ানো) অবস্থায় দৈর্ঘ্য ১৯.১ (উনিশ দশমিক এক) সে.মি. এবং বন্ধ(ফোল্ডিং) অবস্থায় দৈর্ঘ্য ১০.৬ (দশ দশমিক ছয়) সে.মি. উদ্ধার করা হয়।


      এসআই(নিঃ) আলী আকবর, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন বাকৃবি শেষ মোড় সরকারী পাকা রাস্তার উপর অন্যান্য মামলার আসামী মোঃ রবিন মিয়া (২৮), পিতা-বাদল

মোঃ হাবু মিয়া (২৯), পিতামৃত-ইদ্রিস আলী, উভয় সাং-বাকৃবি শেষ মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন ।


এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী  সবুজ (৩৪), পিতা-আঃ সালাম,  ইমরান হোসেন (২৭), পিতা-আলী হোসেন, উভয় সাং-কুষ্টিয়া নদীর পাড়, হিফজুর রহমান (২১), পিতা-জাকির হোসেন, সাং-মাটিয়ামতলা,  জুয়েল আহমেদ (২২), পিতা-সোলায়মান সাং-কুষ্টিয়া নদীর পাড়,  শামীম আহমেদ (২৩), পিতামৃত-সুরুজ আলী, সাং-কুষ্টিয়া শ্রীরামপুর, ৬। মেহেদী হাসান (২২), পিতামৃত-আবুল হোসেন, সাং-চর দড়িকুষ্টিয়া মধ্যপাড়া, সর্ব  থানা-কোতোয়ালী,  জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।

    এছাড়াও এসআই(নিঃ) আশিকুল হাসান, শুভ্র সাহা, সোহেল রানা প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ সিআর সাজা, ০১টি সিআর ও ০১টি জিআর সহ মোট ০৩টি বডি তামিল করেন।

সিআর  সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন হলো

মোঃ আলী আজগর মিলন , পিতা-মৃত: আলহাজ্ব ইমাম আলী, সাং: ২নং রাম কৃষ্ণ মিশন রোড, পো: ময়মনসিংহ , থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। 

সিআর  গ্রেফতারী পরোয়ানায় ০১ জন হলো 

মোঃ শরিফুল ইসলাম বিপ্লব , পিতা-মৃত হাছেন আলী, স্থায়ী: গ্রাম- বয়ড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

জিআর  গ্রেফতারী পরোয়ানায় ০১ জন হলো

মোঃ সামছুল হক, পিতা-মৃতঃ আঃ জব্বার, স্থায়ী : গ্রাম- নওমহল (নওমহল পীর বাড়ী) ,থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ। 

 প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

জাতীয়

আরও পড়ুন