প্রাসাদ দাস -
ময়মনসিংহ -২ ( ফুলপুর ও তাঁরাকান্দা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহাম্মদের পক্ষে ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ফুলপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন- সধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল করা হয়েছে।
আনন্দ মিছিলে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ফুলপুর উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক -ব্যবসায়ী নেতা আনিছুর রহমান আনিছ।
এসময় তিনি ফুলপুর ও তাঁরাকান্দা উপজেলার ব্যবাসায়ী সকলের উদ্দেশ্য বলেন- নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানলে সারা বাংলাদেশ তথা ফুলপুর ও তাঁরাকান্দার উন্নয়ন অব্যহত রাখতে হবে।
তিনি বলেন নৌকা মানেই বঙ্গবন্ধু, নৌকা মানেই স্বাধীনতায় পথ চলা, নৌকা মানেই উন্নয়ন।
তাই যে যাই বলুক আমারা সবাই নৌকার মাঝি শরিফ আহাম্মদে এম পির পক্ষে আছি এবং থাকবো, নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাল্লাহ।
এসময় স্থানীয় ব্যবসায়ী নতা সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে নৌকার পক্ষে এক বিশাল মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।