জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী বাজার বণিক সমিতির তফসিল ঘোষণা
ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাবখালী পুরাতন বাজার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১আগষ্ট) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
করছেন ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রমজান আলী।
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর শনিবার বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এ সময় নির্বাচন কমিশনার হাফেজ হাবিবুল্লাহ, ডাঃ সোহাগ,ও সমিতির বর্তমান আহবায়ক ইছন আলীসহ বণিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার রমজান আলী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বণিক সমিতির গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। মনোনয়ন পত্র বিক্রয় হবে ১২ আগষ্ট থেকে ও ২০আগষ্ট পর্যন্ত । মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ২১আগষ্ট থেকে ২৪শে আগষ্ট পর্যন্ত। প্রত্যাহারের তারিখ ২৫আগষ্ট বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং আগামী ২৬ শে আগষ্ট থেকে ২৭শে আগষ্ট যাচাই, বাছাই শেষে ৩০শে আগষ্ট বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ৯সেপ্টেম্বর শনিবার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার রমজান আলী।