সাহিত্যিক কলামিস্ট
নববর্ষের প্রত্যাশা
মোঃ সেলিম হোসেন
বছর জুড়ে যত দুঃখ
কষ্ট বিষাদ আছে,
বিলুপ হয়ে যাক তলিয়ে
নতুন দিনের কাছে।
আপদ বিপদ সকল বাধা
থাকুক স্বারক হয়ে,
দূর হয়ে যাক নতুন বাধা
তারই শিক্ষা লয়ে।
নতুন উদ্যম নতুন উপায়
চলুক দীপ্তি নিয়ে,
সাজাক এবার নতুন বিশ্ব
সফলতা দিয়ে।
চলুক ধরা দুর্বার হয়ে
অতীত দুঃখ ভুলে,
আনুক সবে মুষ্টি ভরে
হাসির ফসল তুলে।
আগামী হোক শক্তির আধার
গর্জে উঠুক সবে,
দুঃখ নাশি আনুক বিজয়
ধরা সুখে রবে।