• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:০৪
শিরোনাম
হোম / উপসম্পাদকীয়

বিএনপি বিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি শক্তিশালী

রিপোর্টার : সিনিয়র স্টাফ রিপোর্টাসঃ এবিএম সোলায়মান
বিএনপি বিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি শক্তিশালী

লেখক ও সাংবাদিক এবিএম সোলায়মান-

২০১৪ সালের নির্বাচনে বিএনপি যোগদান করেননি। ২০১৮ সালে যোগদান করলেও সেভাবে সফল হতে পারেননি। ২০২৩ এর নির্বাচনে অংশগ্রহণ না করে একদফা আন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য যে আন্দোলনের ডাক দিয়েছে তাতেও তেমন সুফল পাচ্ছে না বিএনপি। এদিকে সরকারি দল আওয়ামী সাংবিধানিক ভাবে নির্বাচনি তফসিল ঘোষণার পর বিএনপি না আসলেও জাতীয়পার্টি সহ একাধিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।

২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাতে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠ আসনে বিনাপ্রতিধন্ধীতায় সরকার গঠন করে। সেসময় একটা গুঞ্জন ছিল এই সরকার হয়ত বহিবিশ্বে বৈধতা পাবেনা। তাই মধ্যবর্তীকালীন নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশেষে সেটা আর হয়নি। এবারের নির্বাচন ১৪/১৮ থেকে কিছুটা ভিন্ন। সেটা হচ্ছে পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকানদের ভিসা সেংশন নীতি। যার ফলে সরকার অনেকটাই নড়েচড়ে বসেছে। বিএনপি বিহীন নির্বাচন হলেও নির্বাচনী মাঠ সরব আগের তুলনায় অনেক বেশি। এদিকে টানা তৃতীয় বারের মতো সরকারে থেকে দেশের উন্নয়ন করেছে চোখে পড়ার মতো। বিশেষ করে যোগাযোগ খাতে উন্নয়ন হয়েছে ব্যাপক। যার ফলে জনগণ আওয়ামীগের প্রতি আস্থা বেড়েছে পূর্বের তুলনায় অনেক বেশি। এদিকে নির্বাচন গ্রহণযোগ্যতা পাওয়ার স্বার্থে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এক বক্তব্যে বলেন, কোন পার্থী যেন বিনাপ্রতিধন্ধীতায় সংসদ সদস্য হতে না পারে সেজন্য স্বতন্ত্র প্রার্থীর প্রতিও গুরুত্ব দিয়েছেন। 

সকল কিছু বিবেচনা করলে দেখা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি শক্তিশালী। এই নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করলে বহি বিশ্বে গ্রহনযোগ্যতা পাবে নিঃসন্দেহে। 

উপসম্পাদকীয়

আরও পড়ুন