• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১০:১৯
শিরোনাম
হোম / জাতীয়

কোতোয়ালির অভিযানে হত্যা ও গণধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১২

রিপোর্টার : আরিফ রাব্বানী
কোতোয়ালির অভিযানে হত্যা ও গণধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১২

জেলা প্রতিনিধি

কোতোয়ালির অভিযানে হত্যা ও গণধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১২

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যা ও গণধর্ষণ মামলার আসামী সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ফেনী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা পরিস্থিতি ও অপরাধ  নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে পৃথক-পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। 

এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফেনী সদরেট মঠবাড়ীয়া এলাকা থেকে ফেনী সদর থানা পুলিশের সহায়তায় হত্যা মামলার আসামী মোঃ বিল্লালকে গ্রেফতার করে। বিল্লাল ফুলপুরের মোকামিয়া পুর্বপাড়ার উসমান গনির ছেলে।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মারফত আলীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার আসামী মোঃ রাজিব ও মোঃ খোরশেদ আলম ওরফে খুশিকে গ্রেফতার করে।এসআই হরুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অষ্টধার বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ সাহেদ আলী,

এসআই আজগর আলীর নেতৃত্বে  একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর আরকে মিশন রোড ৩৬ বাড়ী কলোনী বাইলেন থেকে মাদক মামলার আসামী নূর নবীকে ২০ পিস ইয়াবা সহ, এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ইয়াসমীন ইসলাম রূপা, ফরহাদ হোসেন বাবুল ও মোঃ অনিক, এসআই ফারুক আহমেদ অন্যান্য মামলার আসামী শুভ তালুকদার, দিহান আহম্মেদ, আরাফাত হোসেন বিনয় ও মোঃ লাল মিয়াকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জাতীয়

আরও পড়ুন