• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , সকাল ১০:০৫
শিরোনাম
হোম / সারাদেশ

ময়মনসিংহে ডবির অভিযানে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪

রিপোর্টার : ক্রাইম রিপোর্টার
ময়মনসিংহে ডবির অভিযানে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪

ময়মনসিংহে ডবি অভিযানে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪


 

প্রসাদ দাস: ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভান্ডাবর সাকিনস্থ ভালুকা সরকারী কলেজ এর ০১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৬ জুন ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা-মোঃ মোরশেদ আলী, সাং-মুন্সিরভিটা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২ টি মামলা আছে।

এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বাঁশাটি কান্দাপাড়া সাকিনস্থ জনৈক ওমর ফারুক এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৬ জুন  ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  আনিজ্বল (৪০), পিতা-মৃতঃ আবুল কাশেম ওরফে বাক্কী মিয়া, সাং-সখল্যা, মোঃ ইলিয়াছ মিয়া (২৬), পিতা-মোঃ রসুল আলী,  মোঃ সুমন মিয়া (৩৮), পিতা-মৃতঃ মহর উদ্দিন, উভয় সাং-বাঁশাটি, সর্ব থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী  আনিজ্বল (৪০) এর বিরুদ্ধে ০১ টি মামলা আছে।

উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা উদ্ধার ও গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন