কলমলে মোঃ সেলিম হোসেন
মানবতার বড়োই আকাল এই আধুনিক যুগে,
মানব মাঝে মানবতা ভুগছে স্বার্থের রোগে।
কেউ ভাবেনা কারো কথা স্বার্থ খুঁজে ঘুরে,
স্বার্থ ছাড়া ভালোবাসাও যায় যে চলে দূরে।
এই আকালেও ময়মনসিংহের মুক্তাগাছায় আছে,
দিলদরিয়ার মানব একজন শুনি লোকের কাছে।
উদার মনে মানব সেবায় কাজ করে যান তিনি,
মানবতার কাছে যেনো তিনি সদাই ঋণী।
শিক্ষা জীবন শেষ করে সে মানব সেবার তরে,
উচ্চাকাঙ্খা ত্যাগ করিয়া ফিরেন আপন ঘরে।
চিরচেনা ইউনিয়ন তার খেরুয়াজানী নাম,
নারীর টানে এই মাটিরে দিলেন ভীষণ দাম।
গ্রামবাসী আর ইউনিয়নের দুর্দশা সব জানা,
তার সমাধান করার জন্য মেললেন আপন ডানা।
মানব সেবা করাই হলো তার জীবনের পণ,
সেই ভীত গড়তে ইউনিয়নে করলেন নির্বাচন।
সতন্ত্র-তে পাস করিয়া করছেন সেবার কাজ,
তার ছোঁয়াতে ইউনিয়নটা পেলো নতুন সাজ।
দিনেরাতে ঘুরেফিরে দিয়ে যাচ্ছেন সেবা,
এই সময়ে এমন উদার আছে আর ভাই কে'বা?
মানবতা কেমন হবে সেটা জানতে হলে,
খেরুয়া তে হান্নান চেয়ারম্যানের বাড়ি যাও চলে।
তরই পুত্র হারুন অর রশিদ বহু গুণে গুণী,
এই যুগেতেও মানবতার করছেন ফেরি উনি।