সাহিত্যিক কলামিস্ট
মাতৃভাষার গর্ব
মোঃ সেলিম হোসেন
ধরার বুকে জন্মে শিশু
ভরে মায়ের কোল,
আদর সোহাগ নিয়ে ধীরে
শিখে মায়ের বোল।
মা, মা, বাবা আলতো করে
শিশুরা ডাক দেয়,
বাবা মায়ের মুখের ভাষা
শুনে শিখে নেয়।
আস্তে আস্তে নিজের মনের
ভাবনাগুলো তার,
আপন মনে প্রকাশ করে
দিন করে যায় পাড়।
ধীরে ধীরে স্বাধীনভাবে
কথা বলে যায়,
মায়ের ভাষায় কথা বলে
মনে শান্তি পায়।
মাতৃভাষার গর্ব করে
ফুলিয়ে তার বুক,
মাতৃভাষা বলে ধরায়
খুঁজে ফিরে সুখ।