সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এসময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়। তাণ্ডবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ।’
সাক্ষাতের আয়োজনের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।