• ঢাকা
  • সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ০৯:১৭
শিরোনাম
হোম / বিনোদন

ফাগুনের রূপ

রিপোর্টার : সেলিম হোসেন
ফাগুনের রূপ

সাহিত্যিক কলামিস্ট

 মো সেলিম হোসেন 


ফাগুন আসে      গন্ধ ভাসে

হাওয়ার তালে     ডালে ডালে,

ফুলের মেলা       রঙের খেলা

নিত্য চলে           ফাগুন কালে।


গাছের ছাতায়    পাতায় ফাঁকায় 

কলি জাগে         ডগার ভাগে, 

ফাগুন ছুঁলে        ঘুমটা খুলে 

অলির ডাকে      পাপড়ি জাগে।


গাছে গাছে         পাখি নাচে

লেজ দুলিয়ে      সাথী নিয়ে, 

রাঙা পালক      প্রেমের স্বারক

দেয় ছড়িয়ে       মিষ্টি গেয়ে। 


কৃষ্ণচূড়ায়         আগুন ছড়ায় 

পলাশ শিমুল    হেসে ব্যাকুল, 

কিশোর মনে     প্রতিক্ষণে

যৌবনের ফুল   ফুটায় সে বুল।


কুমারী গন        চঞ্চলা মন

আউলা চুলে     খোঁপায় ফুলে, 

নতুন সাজে       হৃদয় বাজে

হেঁটে চলে          হেলে-দুলে। 


নদীতে সুর       সোনালী ভোর 

দখিনা বায়       হৃদয় হারায়, 

ফাগুন মাসে     সবুজ ভাসে

প্রকৃতি তায়      নবরূপ পায়।

বিনোদন

আরও পড়ুন