সাহিত্যিক কলামিস্ট
মোঃ সেলিম হোসেন
সবুজ বাংলার সবুজ গাঁয়ে
শ্যামল কন্যার বাস,
কচিপাতার মতো গড়ন
মনে কোমল আশ।
লজ্জাবতী কন্যার কানে
ঝুলছে ঝুমকা ফুল,
নাকের নোলক তালে তালে
হাওয়ায় দেয় যে দুল।
মাথার তাজে শোভা ছড়ায়
রাঙা ফুলের হার,
বিনুনিতে গুঁজা জবা
বাড়ায় যে রূপ তার।
সবুজ বরণ শাড়ি পরা
লাল রাঙা তার পার,
দেখলে তারে মাঠের পাশে
চোখ ফিরে না আর।
সবুজ ঘাসে হাঁটলে কন্যা
উড়ে মাথার চুল,
প্রজাপতি উড়ে সাথে
ভেবে রাঙা ফুল।