প্রসাদ দাস : আজ ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুর রলওয়ে স্টেশনের কাছাকাছি ছিলাই ব্রিজের কাছে দূর্বৃত্তরা আগে থেকেই নাশকতার জন্য রেললাইন কেটে রাখায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪.১০ এর দিকে দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ইঞ্জিনসহ ৭টি বগি লাই চূত হয়ে উল্টে পড়ে। এ ঘটনায় আসলাম নামে একজনের মূত্যু সহ বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে সূত্রে জানাজায় দূর্ঘটনাটা কবলিত ট্রেনটি উদ্ধার জাজ চলছে।
এদিকে দূর্ঘটনাটার কারন উদ্ঘাটনে বাংলাদেশ রেলওয়ের পক্ষথেকে ৭ সদস্যবিশিষ্ঠ এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যবিশিষ্ঠ দু'টি পৃথক তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। দূর্ঘটনার ফলে ঢাকা ময়মনসিংহ, ঢাকা - জামালপুর লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে ঢাকা- কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ, জামালপুর লাইনে ট্রেন চলাচল করছে।
এই ঘটনায় রেল যাত্রীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।