মহীয়সী মা
মোঃ সেলিম হোসেন
০৬ জুন, ২০২৪ খ্রিঃ।
সাদা-কালো, ফর্সা-শ্যামলা
যেমনই হোক ভাই,
এই জগতে মায়ের মতো
আরতো কেহ নাই।
বাঁকা-ত্যাড়া, সুশ্রী-কুৎসিত
যেমনই হোক মুখ,
মা থাকিলেই হৃদ জমিনে
বিরাজ করে সুখ।
সবল-সুঠাম, ল্যাংড়া-খোড়া
ভাঙা থাকুক হাত,
মায়ের ছোঁয়ায় নির্ঝঞ্ঝাটে
কাটে সারা রাত।
বোবা-কালা, সুকণ্ঠী যাই
হোকনা মায়ের স্বর,
থাকলে পাশে এই জগতে
সুখে ভাসে ঘর।
স্বর্গ হাতে মা জননীর
সবার উপর ঠাঁই,
আল্লাহ, রাসুল (স:), মা ছাড়া যে
কারো উপায় নাই।
মহীয়সী মা জননী
অমূল্য এক রতন,
সবার আগে করতে হবে
মায়ের সঠিক যতন।