• ঢাকা
  • শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ১০:১৪
শিরোনাম
হোম / বিনোদন

শাহরুখ খানের আরেক সিনেমা নিয়ে হাজির হচ্ছে ডানকি

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
শাহরুখ খানের আরেক সিনেমা নিয়ে হাজির হচ্ছে ডানকি

নিউজ ডেস্ক

বছরের শুরুতে "পাঠান" সিনেমাটি দিয়ে বক্সঅফিসে যে ঝড় উঠিয়েছিল শাহরুখ খান।সেই ঝড়ের হাওয়ায় "জাওয়ান" সিনেমাটি এখন এক মহাতান্ডবে রূপ নিয়েছে।

অথচ সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন যে,

এখনো শাহরুখের সেরা সিনেমাটিই মুক্তি পাওয়ার বাকি রয়েছে! 

এই বছরের শেষে কিংবদন্তি পরিচালক রাজকুমার হিরানীর "ডানকী" হতে যাচ্ছে সেই সিনেমা।

রাজকুমার হিরাণী যখনই নতুন কোনো সিনেমা মুক্তি দিয়েছেন,তখনি তিনি একইসাথে সমালোচক ও বক্স অফিস জয় করে নিয়েছেন।

অন্যদিকে, বর্তমান সময়ে ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। 

যার ফলাফলস্বরূপ এই দুই মহারথী যখন একসাথে তাদের সিনেমাটি দর্শকদের জন্য নিয়ে আসবেন তখন বলিউড ইতিহাসের অন্যতম সেরা সিনেমাটিই দেখতে পাবে সিনেপ্রেমীরা।


রাজকুমার হিরাণী এমন একজন গুণী পরিচালক, যার নির্মানকৃত সিনেমাগুলো দেখে মন্ত্রমুগ্ধ হননি এমন সিনেমাপ্রেমী খুজে পাওয়া দুস্কর।

"মুন্না ভাই", "থ্রী ইডিয়টস","পিকে","সানজু" সিনেমাগুলো একটা অপরটা থেকে সেরা।

মারদাঙ্গা একশন সিনেমার এই যুগে "ফিল গুড সিনেমা নির্মান করেই রাজকুমার হিরাণী গড়েছেন একের পর এক বক্সঅফিস রেকর্ড।


হিরাণীর এই "ডানকি" সিনেমায় "পাঠান" "জাওয়ান" এর মতো একশন না থাকলেও এর গল্প  সবার হৃদয় ছুয়ে যাবে।তার নির্মানকৃত সিনেমাগুলো দেখে দর্শক যেমন হাসেন তেমনি ইমোশনাল সিনে ভরাক্রান্তও হন এবং পরিশেষে একধরনের তৃপ্তি নিয়ে সিনেমা হল থেকে বের হন।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত -

বিনোদন

আরও পড়ুন