• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ০৮:৫৯
শিরোনাম
হোম / জাতীয়

পুলিশ জনতা ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
পুলিশ জনতা ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত

জেলা প্রতিনিধি

প্রসাদ দাস, ময়মনসিংহ থেকে :-

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায়  কমিউনিটি পুলিশিং ডে  পালিত।  

পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে  পালন করা হয়েছে।

অনুষ্ঠান টি উপলক্ষে ৪নভেম্ভর  সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে নগরীর কাচিঝুলি মোড় থেকে পুলিশ লাইন্সে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী  শেষে মাল্টিপারপাস শেডে ময়মনসিংহ   জেলা পুলিশের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর সভাপত্বিতে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের   সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এম পি । সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোঃ মোস্তাফিজার রহমান, 

জেলা পরিষদের চেয়ারম্যান  অধ্যাপক ইউসুফ খান পাঠান,জেলা আওয়ামী লীগের সভাপতি  এহ্তেশামুল আলম, সাধারণ সম্পাদক  এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,  জেলা  কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সাধারণ সম্পাদক  মমতাজ উদ্দিন,

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লোবের সহ সভাপতি  মোশারফ হোসেন, ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন বিল্লাল, জাতীয় পার্টি নেতা আবজাল হোসেন হারুন, কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি সফিক উল্লাহ, মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃকৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু  বলেন - ১৯৭১ সালে মহান  স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদান বাংলাদের মুক্তি যোদ্ধাের ইতিহাসে স্বর্ণাক্ষরে চিরদিন লেখা থাকবে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে যেসকল অকুতভয় পুলিশ সদস্য শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন । তনি এসময় করোনা মহামারীর সময়ে পুলিশ সদস্যদের জীবন বাজি রেখে যে সফলতা দেখিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন। তারা অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে  সদ্য দায়িত্ব প্রাপ্ত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ্ আবিদ হোসেন বলেন  নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ-জনগণ কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। দিবসটি উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলার প্রতিটি থানা ও ইউনিট দিনব্যাপী পৃথক পৃথক কার্যক্রম পরিচালনা করেছে। 


অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় এবং কোতোয়ালি মডেল থানার চৌকুস পুলিশ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  ফারুক হোসেন সহ জেলা পুলিশের সার্বিক সহযোগীতায় ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা  বলেন -'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই মূলমন্ত্রকে ধারণ করে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ পুলিশের প্রতিটি সদস্য। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এ লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিং মিটিং, স্কুল ও কলেজ সহ মসজিদ কেন্দ্রিক সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে জনগণের সম্পৃক্ততা।ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তিনি"কমিউনিটি পুলিশিং ডে-২০২৩" এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং দিবসটি সফল করতে সহযোগিতা করায় ময়মনসিংহবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত ছিলেন। পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা ও ফুলপুর থানার এস আই সুমনকে পুরস্কৃত করা হয়।

জাতীয়

আরও পড়ুন