• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ০১:০৪
শিরোনাম
হোম / বিনোদন

আক্কাস আলী দের কথা

রিপোর্টার : মোঃ সেলিম হোসেন
আক্কাস আলী দের কথা

সাহিত্যিক কলামিস্ট

 মোঃ সেলিম হোসেন 


আক্কাস আলী ছেঁড়া তালি 

পুরান কাপড় গায়,

সকাল বেলা পরের ক্ষেতে

কাজের জন্য যায়। 

তিন বেলা তার জুটে না ভাত

অনাহারে রয়,

ক্ষুদার জ্বালায় সদাই ভুগে

বাঁচা কষ্টের হয়।

পরের বোঝা কাঁধে নিয়ে 

করে দেয় সে পার,

বিনিময়ে ফল যেটা পায়

বাঁকাই থাকে ঘাড়।

কলকারখানা নির্মাণ কাজে

ঝরায় গায়ের ঘাম,

সারাদিনেও শুকায় না তার 

গন্ধ ভরা চাম।

আক্কাসেরা জীবন কাটায়

করে যে হায় হায়! 

এমন করেই জীবন চলে

চড়ে ভাঙা নায়।

বিনোদন

আরও পড়ুন