• ঢাকা
  • রবিবার , ২১ জুন ২০২৬ , বিকাল ০৪:৪৫
শিরোনাম
হোম / রাজনীতি

পল্লীবন্ধু এরশাদ কোনো আন্দোলনের মুখে নয়, স্ব ইচ্ছাই ক্ষমতা হস্তান্তর করেছিলেন : গোলাম মসীহ

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
পল্লীবন্ধু এরশাদ কোনো আন্দোলনের মুখে নয়, স্ব ইচ্ছাই ক্ষমতা হস্তান্তর করেছিলেন : গোলাম মসীহ

স্টাফ রিপোর্টার:

আজ ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস। ১৯৯০ সালের এদিনে সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন এবং ক্ষমতা হস্তান্তর করার সময় বিরোধী দলের অন্যতম দাবী ছিল যে, বিশেষ ক্ষমতা আইন বাতিল ও রেডিও টিভির শায়ত্বশাসন প্রদান করা।

তিনি বলেন, ক্ষমতা হস্তান্তর করার পূর্বে বিশেষ আইন বিলুপ্ত ও রেডিও টিভির শায়ত্বশাসন করার জন্য এস. আর. ও জারী করেছিলেন কিন্তু আজ অবধি নব্বই এর পরবর্তী সময়ে বিএনপি বা আওয়ামী লীগ সরকার তাদের উত্থাপিত দাবী বিশেষ ক্ষমতা আইন বাতিল, টিভির শায়ত্বশাসন প্রদান করেন নাই।

আজ ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্।তিনি বলেন, বেগম রওশন এরশাদ দলকে সুসংগঠিত ও দলের শৃঙ্খলা রক্ষা করার জন্য নির্বাচন বর্জন করেন। তাঁর এই নির্বাচন বর্জন করাকে ভবিষ্যতে জাতি মূল্যায়ন করবে।

সভায় সমাপনী বক্তব্যে যুগ্মআহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ দেশের দুঃসময়ে ১৯৮২ সালে দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশকে রক্ষার জন্য ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং একইভাবে তিন দলের রূপরেখা বাস্তবায়ন করার জন্য ১৯৯০ সালে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু আজও বাংলাদেশে গণতন্ত্র রুগ্ন অবস্থায় রয়েছে। এছাড়া ছাত্রসমাজের সাবেক সভাপতি মুন্সি নাসির উদ্দিন ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম বায়েজীদ এসময় উপস্থিত ছিলেন।

রাজনীতি

আরও পড়ুন