প্রসাদ দাস : ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন গণ অধিকার পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার অষ্টধার পশ্চিম বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, জনাব এইচ এম ফিরোজ সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ: ধর্ম বিষয়ক সম্পাদক আজাহার সিমডম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এইচ এম আসাদুজ্জামান, ময়মনসিংহ জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা সহসভাপতি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক কাঞ্চন আহাম্মদ, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মন্ডল, ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সারোয়ার সরকার, ময়মনসিংহ সদর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট, মহানগর ছাত্র অধিকার পরিষদের সায়েন আলী সাগর, রিফাতুজ্জামান রিফাত, লিমনুর রহমান লিমন, রুমান হাসান শুভ।
এসময় গণ অধিকার পরিষদ ১ নং অষ্টধার ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়। মো. আতিকুল ইসলাম আতিক সভাপতি, মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শাকিল কে সাংগঠনিক সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
সভায় বক্তাগণ বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দূর্নীতি মূক্ত আগামীর বাংলাদেশ বিনির্মানে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব নূরুল হক নূর ( ভিপি নূর) এর নেতৃত্বে গণ অধিকার পরিষদের ছায়াতলে দলে দলে যোগ দয়ার জন্য শান্তি প্রিয় সৎ মানুষ ও তরুণ সমাজের প্রতি আহবান জানান।
আলোচনা শেষে ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে ও ২৪ এর হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরন করা হয়।