বিশেষ প্রতিনিধি
প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
গত ২৪ ঘন্টায়(১৮ ফেব্রুয়ারী বিকল ৩ টা পর্যন্ত) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশে অভিযান পরিচালনা করে ১২ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ র্যাব এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন রহমতপুর বাইপাস সাকিনস্থ ময়মনসিংহ ইঞ্জিনিয়ার কলেজ এর সামনে পাকা রাস্তার উপর হতে ০৪জন মাদক ব্যবসায়ী মোঃ উনু মিয়া(৫২), পিতা-মৃতঃ মোহন মিয়া, মাতা-জোবেদা খাতুন, মোঃ ইয়ার হোসেন(২৪), পিতামৃতঃ কামাল মিয়া, মাতা-আরজু বেগম উভয় সাং-নলগড়িয়া, মোঃ মনির হোসেন(৩৮), পিতা-মৃত-আমজাদ আলী, মাতামৃতঃ বন্দ্র বানু, মোঃ রিফাত (২১), পিতামৃতঃ ইকবাল মিয়া, মাতা-শাহানা আক্তার, উভয় সাং-কাশিনগর, সর্ব উপজেলা/থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে মোট ৪৫(পয়তাল্লিশ)কেজি গাঁজা, যাহার মূল্য ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং বিভিন্ন ব্যান্ডের ০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শামছুজ্জামান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন কাচিঝুলি মোড় হতে নিয়মিত মামলার আসামী মোঃ ইমরান হোসেন ওরফে ইমরান মিয়া ওরফে ইমন (৩৬), পিতা- মোঃ আবু মিয়া ওরফে আফাজ উদ্দিন ওরফে আবুল হোসেন ওরফে আকু , সাং-কাচিঝুলি গোলাপজান রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শামছুজ্জামান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন পাটগুদাম আলীয়া মাদ্রাসা রেলক্রসিং এলাকা হতে ডাকাতির চেস্টা মামলার আসামী সাজন (২২), পিতা-আঃ হালিম, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া (ভাসমান), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন আকুয়া খালপাড় এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ দুলাল (৩৫), পিতামৃতঃ আরব আলী, সাং-আকুয়া মোড়লপাড়া, এপি সাং-খেজুরতলার মোড় নতুন আবাসন প্রকল্প, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) রিফাত আল আফসানী, ০২নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ র্যাব এর সহায়তায় অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড়স্থ পাটগুদাম জামে মসজিদ সংলগ্ন জনৈক মো: নুরুল ইসলামের ‘‘পুবালী প্যানট্রি’’ নামক কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতা চেস্টা মামলার আসামী মোঃ শাহেদ আলী (২৭), পিতা-হারুন অর রশিদ, মাতা-মোছাঃ ঝর্ণা, সাং-বাঘমারা (৬৪/বি বাঘমারা), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি ফোল্ডিং চাকু, যাহার হাতল বেগুনী রংয়ের এবং সামনের ধারালো অংশ সিলভার রংয়ের, যাহা হাতলসহ ছড়ানো অবস্থায় দৈর্ঘ্য ৪.৩ (চার দশমিক তিন) ইঞ্চি এবং হাতলসহ ফোল্ডিং অবস্থায় যাহার দৈর্ঘ্য ২.৭ (দুই দশমিক সাত) ইঞ্চি, যাহার সামনের অংশ একটি বৃত্তাকার ছিদ্র রয়েছে উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন কাঠগোলা নদীর পাড় এলাকা হতে মাদক মামলায় পলাতক এজাহারনামীয় আসামী রতন(৪০), পিতামৃতঃ ওয়াদুদ, সাং-কাঠগোলা নদীর পাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই কামরুল হাসান ০১টি জিআর, এএসআই মাসুম রানা ০১টি জিআর, এএসআই হুমায়ুন কবির-১ ০১টি সিআর থানা এলাকা হতে মোট ০২ টি জিআর ও ০১টি সিআর সর্বমোট ০৩টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।
সিআর পরোয়ানায় ০১ জন
বিমলা খাতুন , পিতা-স্বামী-মোঃ শহীদ মিয়া, স্থায়ী: (সাং-মধ্য বাড়েরা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
জিআর পরোয়ানায় ০২ জন
মোঃ দুলাল (৩৫), পিতা-মৃত আরব আলী, স্থায়ী: গ্রাম- আকুয়া মোড়লপাড়া (ছালাম সরকারের মেস সংলগ্ন), উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
সৌরভ আহম্মেদ শুভ (), পিতা-মোঃ মালেক মিয়া, স্থায়ী: গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর মেডিকেল গেইট বাগান বাড়ী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক মামলা/ওয়ারেন্ট রহিয়াছে।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।