প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় (১৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টা পর্যন্ত) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এস আই (নিঃ) কামরুল হাসান, ৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ডের জনৈক প্যারিস এর পাবলিক টয়লেটের পশ্চিম পার্শ্বে সোয়েব স্টোর হতে মোবাইল চুরি করিয়া কেনা বেচার উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে ৭জন মোবাইল চোর সাজন(৩৩), পিতা-মৃতঃ আসাদ, সাং-দাপুনিয়া (ভাটি দাপুনিয়া), খোকন চন্দ্র রায় (৩৪), পিতামৃতঃ সুধীর চন্দ্র রায়, সাং-রুটিওয়ালাপাড়া, কামরুল হাসান ওরফে সুমন মিয়া(৪০), পিতা-আব্দুল আজিজ, সাং-পাটগুদাম, দুলদুল ক্যাম্প, শোয়েব (২৬), পিতা-জামাল উদ্দিন, সাং-বলাশপুর পালপাড়া, এপি/সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, রাজন (৩০), পিতা-মৃতঃ আসাদ, সাং-দাপুনিয়া (ভাটি দাপুনিয়া), নাঈমুর রহমান ওরফে নাসির (৪৪), পিতামৃতঃ মানিক মিয়া, সাং-৫৪/বি, পুরোহিতপাড়া, মোঃ জামিনুর ইসলাম(৫০), পিতামৃত-মফিজ উদ্দিন মুন্সী, সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, সর্ব থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের’কে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে বিভিন্ন ব্যান্ডের ০৭টি মোবাইল, যাহার সর্বমোট মূল্য অনুমান ১,০০,২০০/-(এক লক্ষ দুইশত)টাকা উদ্ধার করা হয়।
এস আই (নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন বন্দ ভাটপাড়া সাকিনস্থ শফিউদ্দিন কলেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ঝিনাইগাতী থানা পুলিশের সহায়তায় সড়ক পরিবহন মামলায় আসামী মোঃ সিরাজুল ইসলাম (৪৫), পিতা-আহসান হাবিব ওরফে চান মিয়া, মাতামৃত-সিরাজা খাতুন, সাং- মীরগঞ্জ, থানা-শেরপুর সদর, জেলা–শেরপুর, মোঃ জাফর মিয়া ওরফে জনি(৪২), পিতা-আনোয়ার হোসেন ওরফে আনিছুর রহমান, মাতা-মনোয়ারা বেগম, সাং-চাপাতলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুরদ্বয়কে গ্রেফতার করেন।
এ এস আই(নিঃ) ইকবাল হোসেন কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ ফজলে রাব্বি (২০) পিতা-নজরুল ইসলাম সাং-সেহড়া বড়বাড়ী ২। মোঃ আশিক (২০) পিতা-মৃত বরকত সাং-পুরোহিতপাড়া ৩। মোঃ আকরামুল (২৭), পিতা-আনোয়ার @ আনার সাং-আকুয়া চুকাইতলা সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এস আই(নিঃ) কামরুল হাসান কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী আব্দুল করিম (৩০), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-ভাটি ঘাগড়া, এপি সাং-মিন্টু কলেজ (জনি মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এছাড়া এসআই খাইরুল ১টি সিআর, এ এস আই(নিঃ) ওমর ফারুক ২টি সিআর, এ এস আই নূরে আলম ১টি সি আর, এএসআই আশরাফুল আলম শান্ত ১টি জিআর মোট ৪ টি সিআর ও ১টি জিআর সর্বমোট ৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।
সি আর পরোয়ানায় হলো
জাহাঙ্গীর আলী পিতা-আব্দুল হাসেম, স্থায়ী: গ্রাম- সাহাবাজ পুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,।
সিরাজুল ইসলাম পিতা-মৃত নুরুল ইসলাম, স্থায়ী: গ্রাম- সাহাবাজ পুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
আব্দুল হাকিম, পিতা-কাছম আলী, স্থায়ী: গ্রাম- সাহাবাজ পুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
আব্দুল বারেক, পিতা-মোঃ হেকমত আলী, স্থায়ী: গ্রাম- সাহাবাজ পুর (পোঃ শম্ভুগঞ্জ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
জি আর পরোয়ানায় হলো
মোঃ সাগর (২১), পিতা-মোঃ আব্দুল মজিদ, স্থায়ী : গ্রাম- চর ভবানীপুর, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।