সাহিত্যিক কলামিস্ট
বিজয় দিবস
মোঃ সেলিম হোসেন
ঢাকের শব্দে ভাঙলো ঘুম,
উঠেই দেখি চলছে ধুম।
চতুর্দিকে নতুন সাজ,
চলছে মাঠে কুচকাওয়াজ।
ছাত্র শিক্ষক সকল জন,
আনন্দিত সবার মন।
স্কুল কলেজ আর সমবায়,
সমস্বরে সবাই গায়।
শহিদ গাজী নওজোয়ান,
স্বাধীনতা যাদের দান।
জাতির গর্ব তারাই মূল,
শ্রদ্ধা জানাই দিয়ে ফুল।
তাদের আজ
বিজয় দিবস আজকে ভাই,
শপথ নিবো সবাই তাই।
নতুন রূপে গড়বো দেশ,
চিরজীবী বাংলাদেশ।