• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০১:৩৯
শিরোনাম
হোম / জাতীয়

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রফতার ৫।

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা  গোয়েন্দা সংস্থা  (ডিবি)  অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রফতার ৫।

জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা  গোয়েন্দা সংস্থা  (ডিবি)  অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রফতার ৫। 

প্রসাদ দাস :----

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নির্দেশনায় এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ঘোষগাঁও বাজার সাকিনস্থ মোঃ আতিকুল ইসলাম (৪০) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশ হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। আদম আলী (৪৫), পিতা-মহরম আলী, মাতা-শামছুন্নাহার, সাং-রায়পুর, ইউপি-ঘোষগাঁও, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উক্ত আসামীর বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে। অপরদিকে এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ছিটাল গ্রামস্থ  ঠান্ডু মিয়ার বাড়ীর পূর্ব পার্শ্বে ছিটাল বাজার কাকের মোড় হইতে রূপেরচালা যাওয়ার ইটের সলিং রাস্তার উপর হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৫০ ঘটিকায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী  রুবেল মিয়া (৩০), পিতা-আঃ হাই, মাতা-মোছাঃ শাহিনুর বেগম, সাং-ছিটালপাড়া (কাকেরপাড়া),  মোশারফ হোসেন (৩৩), পিতা-মেহের আলী, মাতা-জুলেখা খাতুন, সাং-মল্লিকবাড়ী,  সরোয়ার হোসেন (২৪), পিতা-আলী হোসেন, মাতা-সোমেলা খাতুন, সাং-ধামশুর,  মোঃ খলিলুর রহমান (৪২), পিতা-মৃতঃ নেতু শেখ, মাতা মৃত-রাজিয়া খাতুন, সাং-মামারিশপুর, সর্ব থানা-ভালুকা,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী মোশারফ এর বিরুদ্ধে ৪টি এবং সরোয়ার এর বিরুদ্ধে ২ টি  মাদক মামরা রয়েছে।

উদ্ধারকৃত ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম হেরোইন এর বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে ধোবাউড়া ও ভালুকা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

জাতীয়

আরও পড়ুন