• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১২:৩৪
শিরোনাম
হোম / বিনোদন

জাওয়ানের সাফল্যে মান্নাতের ছাদ থেকে ভক্তদের কাছে দেখা দিলেন শাহরুখ খান

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
জাওয়ানের সাফল্যে মান্নাতের ছাদ থেকে ভক্তদের কাছে দেখা দিলেন শাহরুখ খান

নিউজ ডেস্ক

বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি অপ্রতিরোধ্য সাফল্য পেয়েছে। মাত্র ১০ দিনেই প্রায় ৮০০ কোটি রুপি উপার্জন করেছে সিনেমাটি। আর ‘জওয়ান’ এর সাফল্যে শাহরুখের বাড়ি মান্নাতের সামনে চলছে উৎসব। উচ্ছ্বাস, উদ্দীপনার মাঝেই রোববার কয়েক মিনিটের জন্য মান্নাতের ছাদে ভক্তদের জন্য দেখা দেন শাহরুখ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ভারতের এশিয়া কাপ জয়ের ঠিক পরেই শাহরুখ নীল টি-শার্ট ও কালো টাওজার পরে উপস্থিত হন মান্নাতের ছাদে। এসময় তিনি ভক্তদের উদ্দেশে তিনি তার সিগনেচার পোজটি করেন। এ ছাড়াও উড়ন্ত চুমু দেন ভক্তদের জন্য। অন্যদিকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বলিউড বাদশার সেই ভিডিও।

শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব থেবকে এক টুইট বার্তায় বলা হয়, বলিউড কিং টিম ইন্ডিয়ার জয় উদযাপন করতে মান্নাতে নীল টি-শার্ট পরে হাজির হয়েছিলেন। এ ছাড়া ওই টুইটার থেকে একটি ভিডিও শেয়ার করা হয়।

‘জওয়ান’ সাফল্যের পরে নির্মাতা ও শিল্পীরা শুক্রবার মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলন করেন। ওই অনুষ্ঠানে এসআরকে, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার এবং অ্যাটলি উপস্থিত ছিলেন।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাচ্ছে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এ ছবিতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকারা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

বিনোদন

আরও পড়ুন