সাহিত্যিক কলামিস্ট
হাজার বছর ধরে
লক্ষ কোটি মানুষের স্বপ্ন,
ফুটবে একটি ফুল
উড়বে পাখি গাইবে গান;
কণ্ঠে বাজবে সুর
বইবে সদা শান্তির বান।
যুগে যুগে তাই
ত্যাগী মন প্রেমী জন,
নিত্য লড়ে যায়
কবে ফুটে সেই ফুল;
কেউ হয় ইতিহাস
পথ মাঝে হয়ে ম্লান।
সব শেষে মুজিবুর
আলো দিয়ে ভরে ঘর,
ছেড়ে তাঁর হুংকার
সব কাটা করে দূর;
করে সব চুরমার
তাঁর হাতে ফুটে ফুল;
স্বপ্নের কলি তাই
ফুল হয়ে দেয় দোল,
লাল সবুজ পাখি
মেলে দিলো পাখা তার;
বাতাসে বাজে সুর
বিজয় দিলো সেই একাত্তর।