ময়মনসিংহ ডিবির হাতে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩ জন, বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার
প্রসাদ দাস :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি গতকাল ২৭ অক্টোবর ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পায় এবং দিবাগত রাত সাড়ে তিনটায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আবু বক্কর সিদ্দিক সাগর সাবেক কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং তাদের সহচর মনির সিকদার-দের গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল রক্ষিত আছে। উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মহোদয়ের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম কর্তৃক ধৃত আসামীসহ মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে সাক্ষীদের উপস্থিতিতে তার নিজ হাতে বের করে দেওয়া ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।