• ঢাকা
  • শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , রাত ১২:৫২
শিরোনাম
হোম / জাতীয়

নেত্রকোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-২ আহত-১

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
নেত্রকোনায়  ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-২ আহত-১

বিশেষ প্রতিনিধি

প্রসাদ দাস: নেত্রকোণার জেলার পূর্বধলা উপজেলায় ধানবাহী ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন । মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) রাতে জারিয়া-শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার জারিয়া ইউপির নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে মুহিত খান (৩৩) ও একই উপজেলার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে সিএনজি চালক  আনোয়ার হোসেন (২৪)। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জারিয়া-শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পের বস্তাভর্তি ধানবাহী ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ট্রাকসহ ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সিএনজিটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে,  মামলা প্রক্রিয়াধীন।

জাতীয়

আরও পড়ুন