• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , ভোর ০৪:৫৫
শিরোনাম
হোম / সারাদেশ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর ওসি মোঃ ফারুক হোসেন রেঞ্জ ডিআইজি কর্তৃক পুরস্কৃত

রিপোর্টার : প্রসাদ দাস
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর ওসি মোঃ ফারুক হোসেন রেঞ্জ ডিআইজি কর্তৃক পুরস্কৃত

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর ওসি মোঃ ফারুক হোসেন রেঞ্জ ডিআইজি কর্তৃক পুরস্কৃত

প্রসাদ দাস :চাঞ্চল্যকর ৩ টি অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের বিষয়ে মাননীয় ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয় কর্তৃক অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

গত ২১/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ত্রিশাল থানা এলাকায় ০৩ টি অর্ধগলিত, পোকায় খাওয়া লাশ মাটিতে পুতে রাখার সংবাদ পেয়ে মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ,  মোঃ ফারুক হোসেন (আইজিপি ব্যাজ প্রাপ্ত) এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার ডিবি পুলিশের একটি চৌকশ টিম উক্ত ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের মূল হোতা আসামী আলী হোসেনকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে মাননীয় ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয় জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অফিসার ইনচার্জ, মোঃ ফারুক হোসেন (আইজিপি ব্যাজ প্রাপ্ত) কে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন।

সারাদেশ

আরও পড়ুন