ক্রাইম রিপোর্টার :
ময়মনসিংহ জেলার ত্রিশালে একটি গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। ২১ মে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এ এই লাশ উদ্ধার করা হয়।
ত্রিশাল থানা এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রথমে গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে শিয়াল। এই দৃশ্য দেখে এলাকাবাসী দ্রুত ত্রিশাল থানায় আবগত করলেন পুলিশ গর্ত খুঁড়ে শিশুসহ ও এক নারীর মরদেহ উদ্ধার করে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। শিশু দুটির বয়স যথাক্রমে তিন ও ছয় বছর।
থানার ওসি সত্যতা নিশ্চিত করে জানান, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। পরে শিয়াল শিশুর মরদেহ গর্ত থেকে টেনে বের করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে গর্ত খুঁড়ে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে- নিহতরা স্থানীয় এলাকার নয়। অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে এনে পুঁতে রাখা হয়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।