বন্ধ থাকবে যেসব এলাকার প্রাথমিক বিদ্যালয়
স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮ টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভূক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।