আলোর দিশা
মোঃ সেলিম হোসেন
নিজের প্রতি আস্থা নিয়ে
জীবন যুদ্ধে যাও এগিয়ে
বুক ফুুলিয়ে রবে,
বাধা ঠেলে স্বপ্ন আঁকো
আপন লক্ষ্যে অটুট থাকো
তবে সফল হবে।
আলস্যতা করে বর্জন
অধ্যবসায় করো অর্জন
কাজ করে যাও নিত্য,
সফল হতে মনোরথে
সতর্ক রও জীবন পথে
দৃঢ় রেখো চিত্ত।
বদলে যাওয়া পৃথিবীতে
পরিপূর্ণ ফলটা নিতে
তাল মিলিয়ে চলো,
যেথায় যেমন বাধা আছে
ঠিক সেভাবে যাবে কাছে
চ্যালেঞ্জ কে হ্যাঁ বলো।
সদাচারী সদা রবে
হাসিমুখে কথা কবে
বাসবে লোকে ভালো,
নিজ গুণে যাও লড়াই করে
দেখবে তবে তোমার ঘরে
জ্বলে উঠবে আলো।