• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:৪৯
শিরোনাম
হোম / জাতীয়

দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ শেষে উপকরণ প্রদান

রিপোর্টার : আরিফ রাব্বানী
দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ শেষে উপকরণ  প্রদান

জেলা প্রতিনিধি

দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ শেষে উপকরণ  প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে এইউইও মাস্টার ট্রেইনার ও প্রধান শিক্ষকদের মাঝে উপকরণ বিতরণ অ্যান্টি-ভাইরাস-২০২৩ শীর্ষক ‘ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা প্রশাসন মিলনায়তনে এই কর্মসূচি  অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক  শিক্ষক এতে অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,নাহিদা পারভীনসহ উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তাগণ। 

 প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম  বলেন, বর্তমান যুগ আইসিটির যুগ। সরকার শিক্ষার বিভিন্ন দিকে আইসিটির প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করছে। তাই বর্তমান প্রজন্ম কে শিশুকাল  থেকে আইসিটি বিষয়ে দক্ষ হিসাবে গড়ে তোলার আহবান জানান তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন-সেজন্যই শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। শিক্ষকগণ তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করতে সক্ষম হবেন। সভা শেষে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে আইসিটি উপকরণ তুলে দেন।

জাতীয়

আরও পড়ুন