• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , ভোর ০৫:৫২
শিরোনাম
হোম / রাজনীতি

দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

রিপোর্টার : আরিফ রাব্বানী
দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

জেলা প্রতিনিধি

ষ্টাফ রিপোর্টারঃ

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে  দেশে ফিরেছেন ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহের সুযোগ্য কন্যা বেগম রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার (৮ আগস্ট ২০২৩ তারিখ)  দুপুর ১২:১০ ঘটিকায় থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ( Thai Airways TG-321) বিমানযোগে থাইল্যান্ড হতে ঢাকাস্হ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।এ সময় বিরোধীদলীয় নেতার পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ সফরসঙ্গী ছিলেন।

বিরোধী দলীয় নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে তাকে বরণ করেন এবং স্বাগত জানান। তারা ময়মনসিংহের পক্ষ থেকে প্রিয় নেত্রীকে ফুলে-ফুলে বরণ করেন। এসময় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,সদস্য সচিব ও বিরোধী নেতার বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী।

বিমানবন্দরে বিরোধী দলীয় নেতাকে বরণ করেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পূত্রবধু মাহিমা সাদ,জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা,বিরোধী দলীয় নেতার রাজনৈতিক প্রেস সচিব গোলাম মসীহ সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজনীতি

আরও পড়ুন