প্রসাদ দাস, ক্রাইম রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম আদমজী ১৮নং ওয়ার্ড সাকিনস্থ জেসি গুহ রোড জনৈক উলফত মেম্বার এর মেয়ে শাহনাজ কবীর এর ০১ তলা বিল্ডিং এর পশ্চিম পাশের রুমের ভিতর হইতে মাদক মামলার আসামী রোকসানা আক্তার (২৪), পিতামৃত-আঃ হেকিম, স্বামী-মোহাম্মদ আলী, সাং-ঘোষ গাও, থানা-ধোবাউড়া, এপি/সাং-কালিবাড়ী পুরাতন গুদারাঘাট (বর্তমানে পাটগুদাম আদমজী জেসিগুহ রোড সাকিনস্থ জনৈক উলফত মেম্বার এর মেয়ে শাহনাজ কবীর এর বাসার ভাড়াটিয়া হয়ে বসবাস), থানা-কোতোয়ালী, মোঃ মিলন (২২), পিতা-হাবিবুর রহমান ওরফে হবি, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-ভাংনামারীরচর, থানা-গৌরীপুর, এপি/সাং-নতুন বাজার ৫০ রামবাবু রোড মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার পিছনে(জনৈক ফিরোজ মিয়া বাসার ভাড়াটিয়া হয়ে বসবাস), থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম মোড়স্থ পুরাতন ট্রাফিক পুলিশ বক্সের পিছনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী সাব্বির হোসেন (২৬), পিতা-মোঃ রিপন মিয়া, সাং-আকুয়া ভাঙ্গাপুল, মফিজুল ইসলাম ওরফে অপু (৪০), পিতামৃত-কুতুব উদ্দিন, সাং-বাকৃবি শেষ মোড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহদের নিকট হইতে ০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রিফাত আল আফসানী, কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী আজিজুল হাকিম (৩৪), পিতা-আবু সাঈদ, সাং-বলাশপুর আলিয়া মাদ্রাসা রোড, থানা- কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জামান কোতোয়ালী থানা, ময়মনসিংহ তাহার সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী আবু সাঈদ হোসেন সানি (২৪), পিতা-আঃ রহিম,২। হৃদয় আহম্মেদ বাবু (২২), পিতা-খোকা মিয়া উভয় সাং-উজান বাড়েরা,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এছাও ছাড়াও এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর ও এএসআই(নিঃ) কামরুল হাসান থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর বডি তামিল করেন।