আমার দেশ ও কৃষক
মোঃ সেলিম হোসেন
আমার দেশের কোমল মাটি
সবুজ শ্যামল রূপের ঘাটি
সবার নয়ন কাড়ে,
সদাই বহে হিমেল হাওয়া
নদী-পাহাড় পরম পাওয়া
দেখছি বারে বারে।
মাঠ যেখানে বিস্তার নিয়ে
সেজে থাকে ফসল দিয়ে
হাসে বছর জুড়ে,
কৃষক সেথায় খেলে খেলা
রোদে জলে সারাবেলা
গাহে মনের সুরে।
মাটির মতো কোমল মনে
কৃষক খাটে সকল ক্ষণে
মিষ্টি হাসি মুখে,
দেশের প্রতি ভালোবাসা
প্রকাশ করে তাদের হাসা
সুখ পায় দেশের সুখে।