• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , সকাল ১০:০৮
শিরোনাম
হোম / রাজনীতি

খালেদাকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বললেন ওবায়দুল কাদের

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
খালেদাকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বললেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটি ‘মিথ্যাচার’ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি ফ্যাসিস্ট কায়দায় দাবি আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।


রোববার এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ বরাবরের মতো তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে। বিএনপি নেতৃবৃন্দের মনে রাখা উচিত, তারা কোনো আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মানবিকতার কারণে খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও নিজ বাসায় বসবাস করছেন এবং নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন।’

এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘কিন্তু বিএনপি তা না করে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে; একইসাথে এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে গিয়ে আইনবিরোধী কথাবার্তা বলছে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না রেখে গায়ের জোরে ফ্যাসিস্ট কায়দায় দাবি আদায়ের জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে।’ 

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি। দলটির সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে বলেছে, তাদের দাবি না মানলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।

খালেদাকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটামখালেদাকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এক সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের উপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপতৎপরতাকে প্রতিহত করবে দেশের জনগণ।’


মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো ভিসানীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না। আওয়ামী লীগ পরোয়া করে দেশের জনগণকে। কোনো দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রে কোনো প্রভাব রাখতে পারবে না। জনগণের মতামতের উপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই, ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন এবং রাজনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা থেকে সরে আসুন। জাতিকে বিভক্ত করার দুরভিসন্ধি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। তা না হলে এদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও সংস্কৃতিকে বিনষ্ট করার দায় তাদের নিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ভোট দেবে তারাই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করলে যে কোনো উপায়ে তা প্রতিহত করা হবে।’

রাজনীতি

আরও পড়ুন