বিশেষ প্রতিনিধি :
গণ অধিকার পরিষদ ( জিওপি) এর ৪ নং তুলশীর চর ও ৫ নং ইটাইল ইউনিয়ন শাখার উদ্যোগে ৪ জানুয়ারী শনিবার বিকালে এক সম্প্রীতি সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গণ অধিকার পরিষদ ( জিওপি) এর জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ (জিওপি)র সিনিয়র সহ- সভাপতি এডভোকেট মোশাররফ হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদ জিওপি)র অর্থ বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম স্বপন, জামালপুর জেলা গণ অধিকার পরিষদ ( জিওপি)র কার্যকরী সদস্য মোঃ আজাহার উদ্দিন লিটন, জামালপুর সদর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল আকন্দ, জামালপুর সদর উপজেলা গণ অধিকার পরিষদ ( জিওপি)র সদস্য সচিব মোঃ মেহেদী হাসান নাঈম, ৪ নং তুলশীর চর ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক আব্বাস আলী, ৫ নং ইটাইল ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমূখ।
আলোচনায় ৫ আগষ্টে জুলাই বিপ্লবের শহীদের স্বরণ করে আগামী দিনে বাংলাদেশকে দূর্নীতি, সন্ত্রাস, লোটপাট , চাঁদবাজ, মাদক ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মানে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল হক নূরের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়।