বিশেষ প্রতিনিধি
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ উপজেলার ধানীখোলা ও বইলর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ উঠান বৈঠক ও মতবিনিময় করে ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট ও দোয়া চেয়েছেন। মঙ্গলবার বিকালে ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা বাজারে ও সন্ধ্যায় বৈলর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ধানীখোলা ও বইলর বাজারে প্রচার-প্রচারণার শেষ গণসংযোগকালে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে দলমত নির্বিশেষে আমাকে সবাই ভোট দেবেন।’ তিনি বলেন, ‘এমপির চেয়ার একদম নিরপেক্ষ। বিগত সময়ে এ চেয়ারে বসে দলবাজি হলেও আমি কোনো দলবাজি করব না। এ কারণে দলমত নির্বিশেষে সবার ভোট প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করলে ধানীখোলা ও বইলর ইউনিয়নে সর্বাত্মক উন্নয়ন করবো।
ধানীখোলা ইউনিয়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সুরুজ মৃর্ধা,সঞ্চালনা করেন সদস্য সচিব দিদারুল ইসলাম মাষ্টার অপরদিকে বইলর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মুন্জুরুল হক মিলন মেম্বার ও সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল বারেক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন কামাল, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ শরীফ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিদুল ইসলাম মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, জাতীয় যুব সংহতির আহবায়ক মালেক চাঁন দেওয়ার, সদস্য সচিব উজ্জ্বল মিয়া, জাতীয় কৃষক পার্টির আহবায়ক আবুল কালাম, শ্রমিক পার্টির সদস্য সচিব দুলাল মিয়া,জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আল মাসুম রায়হান, সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক প্রমুখ।