প্রসাদ দাস ::জেলা পুশিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞার দিকনির্দেশনায়,ময়মনসিংহ জেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের সার্বিক তত্বাবধানে এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন রাজীবপুর বাজারস্থ রাজ্জাক চেয়ারম্যানের স’মিলের পাশে ফাঁকা জায়গায় হইতে গত ২০ মার্চ ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া (৪০), পিতা-মোঃ আব্দুল হেলি, সাং-ছাতিয়াতলা বৈরাটী, থানা-ঈশ্বগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১টি মামলা আছে।
১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।