• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০১:০২
শিরোনাম
হোম / জাতীয়

শেরপুর জেলা রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাসের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই।

রিপোর্টার : স্টাফ রিপোর্টাস
শেরপুর জেলা রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাসের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই।

জেলা প্রতিনিধি

শেরপুর জেলা রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাসের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই। 


প্রসাদ দাস, ভ্রাম্যমাণ প্রতিনিধি : -

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার সভাপতি সুনীল রবিদাসের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২৫ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১২.৩৫ টার সময় শেরপুর জেলা শহর থেকে নকলা উপজেলার গ্রামের বাড়িতে আসার পথে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 


হামলার শিকার সুনীল রবিদাস জানান, ‍‍‍‍‍‌"ঘটনার রাতে শেরপুর শহর থেকে নকলা উপজেলা পৌঁছাই।  তখন সময় আনুমানিক সাড়ে বারোটা। শেরপুরে থাকা আত্মীয়ের কাছ থেকে পারিবারিক কাজে ২০০,০০০/- (দুই লক্ষ) টাকা সাথে নিয়ে এসেছিলাম। রাস্তায় যানবাহন না থাকায় নকলা উপজেলা হতে বাড়ির উদ্দেশ্যে পায়ে হেটেই যাত্রা শুরু করি। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে ৫-৬ জন আমাকে ঘিরে ধরে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত ও কোপাতে শুরু করে। তাদের মধ্যে একজন চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দিয়ে সাথে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তখন আমি আঘাতকারীকে চিনে ফেলি। সে নকলার চিহ্নিত সন্ত্রাসী শহীদ খাঁ। এরইমধ্যে এলাকার মাছচাষী সালাম ভাই পাশ দিয়ে যাবার পথে হাতে থাকা লাইটের আলোতে আমাকে দেখতে পায় ও চিৎকার করে। সন্ত্রাসীরা তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে এলোপাথারি দৌড় দেয়। তারপর আমার পরিবারকে খবর দিলে তারা এসে আমাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। মাথায় মোট ১২টি সেলাই করতে হয়েছে। সারা শরীরে জখম হয়েছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিধায় ওরা আমার উপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমি এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।  


এদিকে বিআরএফ নেতা সুনীল রবিদাসের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তাহমিন সুলতানা সাথী , সভাপতি চাঁনমোহন রবিদাস, সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, সিনিয়র সহ সভাপতি রাজেশ রবিদাস, সহ সভাপতি রতন রবিদাস ও কৃষ্ণা রবিদাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রবিদাস, সাংগঠনিক সম্পাদক বিরেন রবিদাস, সহ সাংগঠনিক বিপ্লব রবিদাস (কমল), অর্থ সম্পাদক রিপন রবিদাস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রবিন রবিদাস, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিলনরাম রবিদাসসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয়

আরও পড়ুন