• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , সকাল ০৯:০৩
শিরোনাম
হোম / বিনোদন

মন পবনের নাও

রিপোর্টার : সাহিত্যিক কলামিস্ট
মন পবনের নাও

 মোঃ সেলিম হোসেন 


মনের মাঝে স্বপ্নরা সব 

আনাগোনা করে,

কখনো সে রয় না বন্দী  

চার দেয়ালের ঘরে।


চঞ্চলা মন পাখা মেলে 

উড়ে আকাশ জুড়ে, 

চাঁদ তারাদের গান শুনায় সে

গেয়ে আপন সুরে। 


মেঘের রাজ্যে প্রসাদ গড়ে 

শুভ্র তুষার দিয়ে, 

রঙ আনি সে সজায় প্রসাদ

হিমালয়ে গিয়ে। 


মধ্যাকর্ষের মহাকর্ষের 

সকল বাধা টুটে,

আকাশ থেকে মহাকাশে

নিত্য চলে ছুটে।


ঐ আকাশের ছাঁদ যেখানে

সেথায় উড়ে গিয়ে, 

এক পলকেই নেমে আসে

কল্প সিঁড়ি দিয়ে। 


সাগর থেকে মহাসাগর 

মনের নৌকা চলে,

খুঁজে বেড়ায় অজানাকে 

গিয়ে সাগর তলে।


বন পাহাড়ে ছুটে যে মন

সবুজ মাখায় গায়ে, 

পাখির কণ্ঠে সুর মিলিয়ে 

ঝড় তুলে দেয় বায়ে।


মন পবনের নৌকা আমার

ইচ্ছে মতো চলে,

মনের সুখে সবার সাথে 

মিষ্টি কথা বলে।

বিনোদন

আরও পড়ুন