ষ্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন জনকল্যানে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে চাই।সে লক্ষে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আপনাদের দোয়া ও ভোটের দাবী নিয়ে এসেছি। নির্বাচিত হলে উপজেলা পরিষদের সেবাকে আপনাদের মঙ্গলের জন্য স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে এসব কথা বলেন সদর উপজেলার আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রনেতা আল আমিন আলভি।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে দিন-রাত অভিরাম গণসংযোগ ও কুশল বিনিময়ের অংশ হিসাবে ৫মে ২ নং কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ বাজারে এক নির্বাচনী গণসংযোগ কালে ওনার আনার প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়নের ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন । চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে আল আমিন আলভি সকাল থেকে রাত উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।
আল আমিন আলভি বলেন : উপজেলা পরিষদ হচ্ছে জনগণের উন্নয়ন কেন্দ্র বিন্দু । ফলে বর্তমান সরকারের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে সাধারণ জনগণ উপকৃত হবে। তাই জনগণের কল্যাণে কাজ করার জন্য সদর উপজেলার সকলের কাছে দোয়া ও সুযোগ চাই। এসময় তার সাথে কুষ্টিয়া ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংঘটনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।