জেলা প্রতিনিধি
ভ্রাম্যমাণ প্রতিনিধি :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ময়মনসিংহ জেলাসহ দেশের সকল সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা জানিয়েছেন ব্রহ্মপুত্র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা আল্ আমীন আলভী। তিনি বলেন উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এতে আমরা সকলেই আনন্দিত।
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার সাথে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। আবহমানকাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে।
আমরা ধর্মে বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজকরে যাবো এই প্রত্যয় ব্যাক্ত করেন -জনাব আলভি।
তিনি আরো বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে আমাদের সামগ্রিক অগ্রযাত্রায়। আবহমান বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদ্বুদ্ধ করুক, বিশ্ব মানবতার জয় হোক- এ প্রত্যাশা করি ।
শারদীয় দুর্গোৎসব সফল হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।