• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , ভোর ০৫:০৪
শিরোনাম
হোম / জাতীয়

অষ্টধারে পারিবারিক তহবিল থেকে দুস্থদের ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
অষ্টধারে পারিবারিক তহবিল থেকে দুস্থদের ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান

প্রসাদ দাস : জনপ্রতিনিধিদের সম্পর্কে সমাজে অনেক নেতিবাচক ধারণা  সকল নেতিবাচক ধারণাকে পেছনে ফেলে । ইউ পি চেয়ারম্যান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন - ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এমদাদুল হক আরমান। 

তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক উপহারের চাউল বিতরণ করেছেন, যারা চাউল পাইনি তাদের নগদ অর্থ দিয়েছেন। এরপরও  ইউনিয়নের কোন গরীব অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেলক্ষ্যে রবিবার দুপুরে  অষ্টধার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার  প্রায় ৩ হাজার গরীব অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে ১২লক্ষ টাকা নগদ ও ৩ লক্ষ টাকা মূল্যমানের অন্যান্য সামগ্রী ঈদ উপহার হিসেবে সর্বমোট  প্রায় ১৫লক্ষ টাকা  বিতরণ করেছেন।

এ সময়  স্থানীয়  আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

জাপারকান্দা আবাসন প্রকল্পের বাসিন্দা হারুন মিয়া জানান  আমোদের চেয়ারম্যানের তুলনা করা যাবে না, তিনি একজন গরীব বান্ধব দানশীল মহত মানুষ, তকে আমরা চেয়ারম্যান হিসেবে পেয়ে গর্বিত ।  চরশসা গ্রামের আবুল হোসেন বলেন, ‘আমাদের চেয়ারম্যান প্রতি বছরের মতো তাঁর পারিবারিক তহবিল থেকে নগদ টাকা আমার মতো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। এমন চেয়ারম্যান আমাদের ইউনিয়নে এর আগে কখনো দেখিনি।

এ বিষয়ে ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এমদাদুল হক আরমানের কাছে জানতে চাইলে তিনি   জানান -মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মানে জনসেবায়   নেমেছি। চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার। আমার ইউনিয়নে যা সরকারী বরাদ্ধ আসো তা বিতরণের পরও কোন মানুষকে যেনো অবহেলিত না থাকতে হয়  সেজন্য  হতদরিদ্র মানুষের মধ্যে আমাদের পারিবারিক তহবিল থেকে নগদ অর্থ  বিতরণ করেছি। এছাড়া এলাকার কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার।

জাতীয়

আরও পড়ুন