জেলা প্রতিনিধি
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে সরেজমিন পূজামণ্ডপ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার তারাকান্দা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামের মন্দিরে নির্মাণাধীন প্রতিমা দেখেন ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত-
আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি নির্দেশনায় করণীয় ও বর্জনীয় সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন ।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে উপজেলা প্রশাসন ও পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সকলের সহযোগিতায় সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া যদি কোনো মহল অনিয়মের জন্য প্রভাব বিস্তার করে তাহলে সরাসরি প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান তিনি।
এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুজাঁ উদযাপন কমিটির নেতৃবৃন্দরা ইউএনওকে পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন ।